ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্বৈরাচারী সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে: তারেক রহমান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ পিএম আপডেট: ২৫.০১.২০২৬ ১১:০২ এএম
X

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০৮ সালের পর ক্ষমতায় এসে একটি স্বৈরাচারী সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। একই সঙ্গে বহু অঞ্চলকে উন্নয়ন থেকেও বঞ্চিত করা হয়েছে। গত ১৫ বছরে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজও প্রতিষ্ঠিত হয়নি। এটি শুধু অবহেলা নয়, বরং মানুষের জীবনের সঙ্গে প্রতারণা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “গত দেড় দশকে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজও না হওয়া এই অঞ্চলের প্রতি ক্ষমতাসীনদের চরম অবহেলার প্রমাণ। মানুষের মৌলিক চিকিৎসা সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজও চিকিৎসা সেবার জন্য মৌলভীবাজারের মানুষকে সিলেট কিংবা ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও জীবনের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থেকেও সরকার এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করতে পারেনি।”

তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি জেলার মানুষের চিকিৎসা অধিকার নিশ্চিত করা হবে। অবহেলিত ও পিছিয়ে পড়া এলাকাগুলোতে অগ্রাধিকারভিত্তিতে মেডিকেল কলেজসহ আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।”

মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসের রহমান।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানের বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং জনসভা সফল করতে সক্রিয় ভূমিকা রাখেন।

আরএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝