ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গঙ্গাচড়ায় আওয়ামী লীগ সভাপতিসহ ১২ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম
X
Advertisement

রংপুরের গঙ্গাচড়ায় আওয়ামী লীগের সাম্প্রতিক পদত্যাগী ১২ জন নেতাকর্মী বুধবার রাতে (২১ জানুয়ারি) বিএনপিতে যোগদান করেছেন। বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বেতগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

রংপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমবিদিত ইউনিয়নের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ স্থানীয় বিএনপির নেতারা।

এ সময় বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই যোগদান গঙ্গাচড়া উপজেলার রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবাগত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেতারা বলেন, দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর ২০২৫ তারিখে ওই নেতৃবৃন্দ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করেন।

এএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement