ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমনিরহাটে অপহৃত কলেজ ছাত্রীসহ অপহরণকারী গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:২৪ পিএম
X

লালমনিরহাট সদরে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় র‍্যাবের যৌথ অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় প্রধান আসামি মোঃ নাঈম ইসলাম (২২) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাঈম ইসলাম লালমনিরহাট জেলার বালাটারী এলাকার মোঃ মিন্টু মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, কলেজে যাতায়াতের সময় নাঈম ইসলাম দীর্ঘদিন ধরে ভিকটিম (১৭)কে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। পরবর্তীতে গত ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ভিকটিম নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আসামি ও তার সহযোগীরা একটি মাইক্রোবাসযোগে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। 

ঘটনার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। বিষয়টির গুরুত্ব বিবেচনায় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিবু মার্কেটের যাত্রী ছাউনির সামনে অভিযান পরিচালনা করে র‍্যাবের যৌথ আভিযানিক দল। অভিযানে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামিকে ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝