ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে ফার্মেসিতে পৃথক অভিযান, জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম
X

গাজীপুরের কালীগঞ্জ বাজারে জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান চালিয়ে চারটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে বেশ কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল হিসেবে চিহ্নিত বিক্রয় নিষিদ্ধ ওষুধ এবং যথাযথ রেজিস্ট্রেশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

‘ওষুধ ও কসমেটিক আইন’ অনুযায়ী যুবরাজ মেডিকেল কর্নারের মালিক তানজির হোসেন আকাশকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইমার্জেন্সি মেডিকেল কর্নারের মালিক মোজাফর হোসেনকে ২ হাজার টাকা, মেডিমার্ট মডেল ফার্মেসির মালিক দুলাল চন্দ্র সরকারকে ২ হাজার টাকা এবং ইমন ফার্মেসির মালিক ইমনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাজারের কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগ থাকলেও তেমন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পাওয়ার ক্ষেত্রে আরও নিশ্চিন্ত হবেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে কার্যকারিতা কমে যাওয়ার পাশাপাশি মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে অনুমোদনহীন অ্যান্টিবায়োটিক ব্যবহারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়ে জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি সংকট সৃষ্টি করতে পারে।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, মো. আলামিন ভূঁইয়া, থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

আরএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝