লক্ষ্মীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করে ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শিবিরের সভাপতি আরমান হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি পারভেজ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, শহর শিবিরের সভাপতি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের তরুণরা বাংলাদেশের গণ্ডি ছাপিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে নানা জায়গায় অবদান রাখলেও বাংলাদেশে তাদের মূল্যায়ন করা হয় না। বাংলাদেশে যদি তাদের মূল্যায়ন করা হতো, তাহলে আরও অনেকেই এ ধরনের সংবর্ধনার আয়োজন করত। আমরা দেখছি, কীভাবে তরুণদের অবমূল্যায়ন করা হচ্ছে।”
আরএইচ/আরএন