ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভজন চন্দ্র দাস (২৩) নামে এক যুবককে হত্যা মামলায় ৪ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অঅর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আসামীরা পলাতক ছিলো।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের দুপ্তারা এলাকার নারায়ণ বর্মনের ছেলে সজল বর্মন, একই এলাকার পাগল চান বর্মনের ছেলে সঞ্জিত বর্মন, ফতুল্লা নন্দলালপুর এলাকার আয়নাল হকের মেয়ে রুমা ও একই এলাকার কাদেরের মেয়ে রুমা।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) এর সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ এপ্রিল নরসিংদী মাধবদী এলাকার ফনি চন্দ্র দাসের ছেলে ভজন চন্দ্র দাসকে অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। পরবর্তীতে মুক্তিপন দেয়ার পরও ওই বছরের ১৬ এপ্রিল আসামীরা পূর্বপরিকল্পিতভাবে ভজন চন্দ্র দাসকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্য মাটির নিচে পুঁতে রাখে। পরে পুলিশ তদন্ত করে আসামীদের সনাক্ত করে। সেই সাথে ভজন চন্দ্র দাসের বাবা ফনি চন্দ্র দাস আড়াইহাজার থানায় মামলা দায়ের করে। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝