ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর ব্যাটারী চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় সড়কের ঢালু থেকে কসটেপ মোড়ানো অবস্থায় এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালকের নাম  মো. সোহেল মিয়া (৪০)। সে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে একজন শারিরীক প্রতিবন্ধী। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ব্যাটারী চালিত অটোচালক সোহেলকে শ্বাসরোধে হত্যা করে তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, অটোরিকশা চালক সোহেল গত সোমবার দুপুরে অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়। রাতে সে বাড়ি ফিরে নাই। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে তার সন্ধান নিয়ে তার খোঁজ মিলে নাই। মঙ্গলবার সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মুছারচর উত্তর পাড়া রাস্তার ঢালু থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করে।

নিহত সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার জানায়, আমার স্বামী হত্যার ন্যায় বিচার চাই। আমার লামিয়া ও সুরাইয়া নামের দুই মেয়ে রয়েছে। এখন তাদের কে দেখবে।

সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, অটোচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এইচএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝