ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙ্গামাটিতে অর্ধশতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম
X

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। সোমবার বিকেলে রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এনসিপি রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন রাঙ্গামাটি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ানসহ জেলা বিএনপির নেতারা।

এ সময় সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, প্রধান নির্বাচন সমন্বয়কারী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, যুগ্ম সমন্বয়কারী এডভোকেট সাইফুল ইসলাম পনিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

যোগদানকারী নেতাকর্মীদের পক্ষে বক্তব্য দেন এনসিপি জুড়াছড়ি উপজেলার প্রধান সমন্বয়ক সুরেশ কান্তি চাকমা। তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার পরও জাতীয় নাগরিক পার্টির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানে আমরা হতাশ হয়েছি। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দলের সঙ্গে পথচলার লক্ষ্যেই আমরা বিএনপিতে যোগ দিয়েছি।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি দেশ ও গণতন্ত্র রক্ষায় কাজ করছে। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।”

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝