ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তালতলীতে বিপুল সংখ্যক নৌ বাহিনীর সদস্য মোতায়েন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১১:৩৫ এএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে এবং চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমন করতে বরগুনার তালতলী উপজেলায় বিপুল সংখ্যক নৌ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রতিদিনই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে নৌ বাহিনীর টহল ও অবস্থান লক্ষ্য করা যায়। পাশাপাশি প্রতিনিয়ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাধারণ জনগণ বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল। নৌ বাহিনীর এই জোরদার উপস্থিতিতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

নৌ বাহিনীর কঠোর অবস্থানের কারণে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চেকপোস্ট ও নিয়মিত টহলের ফলে অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্য ভাবে কমে এসেছে বলেও জানান এলাকাবাসী।

নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো ধরনের অপরাধমূলক বা সন্দেহজনক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকলে তালতলী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এইচএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝