ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হঠাৎ করেই বায়রা নির্বাচন স্থগিত
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:০৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদের করা রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী খান মাহমুদুল হাসান জানান, ভোটার তালিকায় অসঙ্গতিসহ নানা অনিয়ম আদালতের দৃষ্টিতে এনে বাদী রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনী তফসিলের ওপর স্থগিতাদেশ দেন।

বায়রা সদস্যরা জানান, শনিবার (১৭ জানুয়ারি) বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংসদ নির্বাচন ও গণভোটের আগে কোনো ধরনের সংগঠনের নির্বাচন নিষিদ্ধ থাকলেও পরে বায়রার ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আয়োজনের অনুমতি দেয় নির্বাচন কমিশন।

বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) এবং বায়রার প্রশাসকের কাছে পাঠানো হয়।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘প্রভাবমুক্ত রাখতে’ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার বিষয়ে সোমবার রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

এবারের বায়রা নির্বাচনে তিনটি প্যানেল থেকে বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন। তাদের মধ্যে রিটকারী মোস্তফা মাহমুদ বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বায়রা সদস্যদের অভিযোগ, সিলভার সেলিম ও ফকরুল ইসলাম পরিষদ নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে নিজেদের লোকের মাধ্যমে রিট করে নির্বাচন স্থগিত করিয়েছেন। ফলে বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

সোমবার (১৭ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝