ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খালেদা জিয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা সভা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম আপডেট: ১৫.০১.২০২৬ ৬:৩১ পিএম
X

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে একটি বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বোদা উপজেলার পাঁচপীর মেনাগ্রামে পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের বাড়ির উঠানে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিতসহ প্রায় তিন সহস্রাধিক সনাতনী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পঞ্চগড় জেলা আহ্বায়ক প্রেমাশিষ রায় প্রধান এবং সদস্য সচিব অন্ন প্রসাদ রায়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ সীসা, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষণ রায়, চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায় এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নবীন চন্দ্র রায়।

প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন ডা. দ্বিজেন্দ্র নাথ রায়। এ ছাড়া বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সনাতনী নেতৃবৃন্দ পৃথকভাবে বক্তব্য রাখেন।

সভায় অংশগ্রহণকারীরা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন।

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝