ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোমস্তাপুর সীমান্তে পুশ-ইন ১১ জনকে পরিবারের নিকট হস্তান্তর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ২২ জনের মধ্যে ১১ জনকে পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার বিজিবি ও পুলিশ কর্তৃক আটক ২২ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১১ জনকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাকী ১১ জনের পরিচয় এখনো নিশ্চিত না হওয়ায় তাদের স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোয় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হলে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, বুধবার ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইনের শিকার ২২ জন বাংলাদেশী নাগরিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝