ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম আপডেট: ১৫.০১.২০২৬ ৬:০১ পিএম
X

গাজীপুরের কালীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে পেশাজীবী শ্রেণি ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালীগঞ্জের বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন।

সভায় জেলা প্রশাসক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে, যা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি বড় সুযোগ।

তিনি আরও বলেন, গণভোটে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম গণভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য তুলে ধরে বলেন, সচেতনভাবে ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। গণভোটের সফলতা নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি মত প্রকাশ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে গণভোট ও নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝