ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় কৃষক নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ৪:৫৭ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ীতে অজ্ঞাত একটি ভারী যানবাহনের চাপায় মনোষ কুমার হাজং (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালকসহ যানবাহনটি দ্রুত পালিয়ে যায়।

সোমবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোষ হাজং ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মনোষ কুমার হাজং নিজ বাড়ি থেকে বের হয়ে সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি বেপরোয়া ভারী যানবাহন তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। তাৎক্ষণিকভাবে যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে পথচারীরা সড়কে মনোষ হাজংয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে কোনো ট্রাক বা লরি (মাহিন্দ্রা ট্রাক্টর) ওই কৃষককে চাপা দিয়ে পালিয়ে গেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার সকালে নিহতের সৎকার সম্পন্ন করা হয়েছে।

এমএস/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝