ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ পিএম আপডেট: ১২.০১.২০২৬ ১০:৩৬ পিএম
X

মুন্সীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলিয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যদের জন্য মোনাজাত করেন।

আধারা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, সুলতান আহমদ, বাবুল সরকার, মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, যুবদল নেতা ফারুক মিজি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আল আরাফ, মুন্সীগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আদর এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল আহাম্মেদ।

পরে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সহধর্মিণী নূর-ই-জান্নাত রুশনী শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেন। এ সময় মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিনসহ অন্যান্য নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝