ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নকল দুধ তৈরি: দুই লাখ টাকা জরিমানা ও কারাদন্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:০৬ পিএম
X

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পাবনার বেড়ায় নকল দুধ তৈরির দায়ে দুগ্ধ কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) বেড়া উপজেলার পেঁচাকোলা সরকারপাড়া এলাকায় জয়দেব ঘোষের (৪৫) দুগ্ধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির বিভিন্ন ক্ষতিকর উপকরণ জব্দসহ তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র রায় ও পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান জানান, বেড়া উপজেলার পেঁচাকোলা সরকারপাড়া এলাকায় জয়দেব ঘোষের কারখানায় দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে স্থানীয় বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আসামি মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল দুধ তৈরি ও বাজারজাত করার বিষয়টি স্বীকার করেন।

তিনি বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় জয়দেব ঘোষকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ঘটনায় আসামিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল ও ভেজাল খাদ্য তৈরির বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নকল ও ভেজাল দুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ নিয়মিত হলে ভেজালকারীরা নিরুৎসাহিত হবে এবং সাধারণ মানুষ নিরাপদ খাদ্য পাবে।

জেডইউ/এসআর




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝