ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাইফুল হকের নেতৃত্বে খালেদা জিয়ার মাজার জিয়ারত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ এএম
X

বিএনপি সমর্থিত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল হকের নেতৃত্বে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করা হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে মাজার জিয়ারত শেষে জননেতা সাইফুল হক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় পার্টির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে সাইফুল হক বলেন, 'দেশ ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা দেশের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।'

এই কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। 

এছাড়াও উপস্থিত ছিলেন- বহ্নিশিখা জামালী রাজনৈতিক পরিষদের সদস্য, আকবর খান, রাজনৈতিক পরিষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক ঢাকা-১২ আসনের নির্বাচন পরিচালনা কমিটি, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক সভাপতি ঢাকা মহানগর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গোলাম রাজীব, কেন্দ্রীয় সংগঠক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিকসা শ্রমিক সংহতি।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত নেতারা প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁদের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে ও আগামীর বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝