ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কক্সবাজারে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম
X

কক্সবাজারের চকরিয়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ কক্সবাজার এর বিচারিক হাকিম মো. আবু হানিফের আদালত এ রায় দেন বলে জানান, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. তওহীদুল আনোয়ার।

সাজাপ্রাপ্ত আসামি জয়নাল আবেদীন (৪০) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের শাহরিয়ার পাড়ার মৃত আবু তালেবের ছেলে।

ভূক্তভোগী নারী একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার বাসিন্দা।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তওহীদুল আনোয়ার বলেন, বিগত ২০১৭ সালের ১৬ জুন সন্ধ্যায় রমজানের তারাবী নামাজ আদায়ের জন্য ভূক্তভোগী নারীর পরিবারের পুরুষ সদস্যরা স্থানীয় মসজিদে যান। এসময় ওই নারী বসত ঘরে একা অবস্থান করছিলেন। এতে জয়নাল আবেদীন ও তার এক সহযোগী মিলে বাড়ীতে ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করে। পরে ওই নারী চকরিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ নথিভূক্ত করেনি। এরপর ভূক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এজাহার দায়ের করে। পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেন। আদালত বিগত ২০১৮ সালের ৮ এপ্রিল অভিযোগ আমলে নিয়ে নথিভূক্ত করেন। পরবর্তীতে আদালত বিগত ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর দুই আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রবিবার রায় ঘোষণার জন্য আদালত দিন ধার্য করেন। এতে বিচারক আসামি জয়নাল আবেদীনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং ২ লাখ টাকা জরিমানা আদায়ের আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ৫ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে। এছাড়া অপর আসামী ছমি উদ্দিন নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস প্রদান করেছেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তওহীদুল আনোয়ার।

এএইচএসইউ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝