ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাঙ্গামাটিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম
X
Advertisement

রাঙ্গামাটিতে আট শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।


শনিবার সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের আয়োজনে চেম্বার অব কমার্স প্রাঙ্গণে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আলী বাবর, ভাইস প্রেসিডেন্ট নেসার আহমেদ, পরিচালক নেজাম উদ্দীন, পরিচালক শফিকুল ইসলাম চৌধুরী, পরিচালক জহির উদ্দীন, পরিচালক আবুল মনসুর ওবাইদ্দুলাহ প্রমুখ।


কম্বল বিতরণকালে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, প্রতি বছর শীত মৌসুমকে ঘিরে আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করি, যাতে দুঃস্থ ও গরিব অসহায় পরিবারগুলো শীত থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারে। তিনি সকল ব্যবসায়ী ও বিত্তবানদের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


তিনি আরও বলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দুঃস্থ ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।


অনুষ্ঠানে শহরের আট শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।


আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement