ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভালভ ফেটে লিকেজ: রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সংকট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:০২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে লিকেজের কারণে ঢাকার একাংশে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। শনিবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


বার্তায় বলা হয়, মিরপুর রোডে গণভবনের সামনে ৪ ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে লিকেজ হওয়ায় বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করা হয়েছে। চাপ সীমিত করার কারণে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছেগ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।


ঢাকা মহানগরীতে গত কয়েকদিন ধরে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে, যার ফলে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যেই আজ আবার নতুন করে এই সমস্যার তথ্য জানিয়েছে তিতাস


বৃহস্পতিবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ঢাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদের তলদেশে অবস্থিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের সময় পাইপে পানি প্রবেশ করেছে। এছাড়াও ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে


আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝