ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আগের দিনের রেশ কাটেনি: কেন্দুয়ায় একই গ্রামে আবারও সংঘর্ষ, আহত ১৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম
X

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে সরকারি হালটের রাস্তার অংশ নিয়ে বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। মঙ্গলবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার (৭ জানুয়ারি) সকালে একই গ্রামের দুই পক্ষের মধ্যে ফের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

বুধবার সকালের দিকে চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের মাইজপাড়া এলাকার কাচারী রোড ও চিরাং রোড থেকে বাট্টা গ্রামের নির্মাণাধীন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে সরকারি হালটের রাস্তার অংশ ব্যবহারকে কেন্দ্র করে জীবন ভূইয়া ও চন্দন মিয়া পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরেই বুধবার সকালে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার একটি ব্যাটারিচালিত অটোরিকশা ওই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে এক পক্ষের লোকজন বাধা দেন। 

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতের মধ্যে মনির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

এইচকে/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝