ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:১২ এএম
X

গ্রিনল্যান্ড দখলে নেওয়ার জন্য সামরিক শক্তি ব্যবহার করার কথা ভাবছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপ এবং কানাডার নেতারা আর্কটিক অঞ্চলটি সেখানকার জনগণের মালিকানাধীন বলে দাবি করার পর এই পদক্ষেপের কথা জানাল যুক্তরাষ্ট্র।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। 

মঙ্গলবার এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড অধিগ্রহণকে জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার হিসেবে দেখছেন। যা আর্কটিক অঞ্চলে আমাদের প্রতিপক্ষদের প্রতিহত করার জন্য প্রয়োজনীয়।

এ কারণে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল এই গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতির লক্ষ্য অর্জনে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এতে বলা হয়েছে, এই লক্ষ্য অর্জনে মার্কিন সামরিক বাহিনীকেও ব্যবহার করা হতে পারে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিনের মিত্র ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলের জন্য যুক্তরাষ্ট্রের যেকোনো প্রচেষ্টা ন্যাটো জোটের জন্য ধাক্কা হতে পারে এবং ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের মধ্যে বিভেদ আরও গভীর করতে পারে।

গ্রিনল্যান্ডের প্রতি তার আগ্রহ, যা প্রাথমিক ভাবে ২০১৯ সালে তার প্রথম মেয়াদে প্রকাশ পেয়েছিল। সম্প্রতি কারাকাসে হামলার মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র অপহরণের পর আবার তা জেগে উঠেছে।

এই অভিযানের প্রতি উৎসাহিত হয়ে ট্রাম্প আরও বলেছেন, পশ্চিম গোলার্ধে আমেরিকান আধিপত্য আর কখনও প্রশ্নবিদ্ধ হবে না। এছাড়া কলম্বিয়া এবং কিউবা উভয়ের ওপর চাপ বাড়িয়েছেন। তিনি আরও যুক্তি দিয়েছেন যে, গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অত্যাবশ্যক। 

তার দাবি, গ্রিনল্যান্ড দ্বীপটি রাশিয়ান এবং চীনা জাহাজগুলো আবৃত করে রেখেছে। যা ডেনমার্কের রক্ষা করার ক্ষমতা নেই।

এদিকে, বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, সেখানে বসবাস করেন মাত্র ৫৭ হাজার মানুষ, তারা বার বার বলেছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝