ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে যুবলীগের ২ নেতা নেত্রী গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের যুবলীগের দুই নেতা নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত সোমবার রাতে পৃথক অভিযানে জেলা ডিবি ও থানা পুলিশ সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকির ও ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্যকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেন। এর আগে গত সোমবার রাতে ঢাকার বনশ্রী আবাসিক এলাকা নিজ বাসা থেকে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনকে এবং ওই রাতেই উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার নিজ বাড়ি থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাকির হোসেন সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং খালেদা আক্তার রোজী উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকা মৃত রেহান উদ্দিনের মেয়ে।

পুলিশ জানান, সোনারগাঁও থানা পুলিশের একটি দল গত সোমবার রাতে উপজেলার কাঁচপুর সোনাপুর গ্রামে অভিযান চালায়। এসময় গত ২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় খালেদা আক্তার রোজী ওরফে লাবণ্য নামে ঢাকার যুবলীগ নেত্রীকে গ্রেফতার করে। রোজী বিগত শেখ হাসিনা সরকারের আমলে ঢাকা নারায়ণগঞ্জের আওয়ামী লীগের রাজনীতির সক্রিয়ভাবে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। এদিকে ঢাকার বনশ্রী এলাকায় নারায়নগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান চালায়। বনশ্রীর নিজ বাসা থেকে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়।
  
জানা যায়, গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁও থানার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁওয়ে নৌ চাদাঁবাজ, চাঁদাবাজ, ভুমিদস্যু, সন্ত্রাসী, ডাকাতি, ছিনতাইকারী, বালু ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও সাধন, রিপন, গোলজার হত্যা মামলার আসামী। সে এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে ২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলারও আসামী।

সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, সোনারগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মামলার জাকির হোসেন ও খালেদা আক্তার রোজি নামে দুই যুবলীগ নেতা ও নেত্রীকে গ্রেফতার করা হয়। তাদের দু’জনকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

এইচএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝