ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান: জরিপ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:১২ পিএম আপডেট: ০৬.০১.২০২৬ ১০:৩৫ এএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান, এমন তথ্য উঠে এসেছে এক জনমত জরিপে। একই জরিপে জামায়াতে ইসলামীর জন্য জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ।

বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করেছে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন।

তিনি জানান, দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। জরিপটি গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

জরিপের ফলাফলে দেখা যায়, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন—এই প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন। ১৯ শতাংশ বলেছেন তারা জামায়াতে ইসলামিকে ভোট দেবেন। এনসিপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ২ দশমিক ৬ শতাংশ মানুষ। অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৫ শতাংশ। ভোট দেবেন না বলে জানিয়েছেন ০ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।

জরিপে চারটি মূল প্রশ্ন করা হয়। কোন দল সরকার গঠন করবে—এমন প্রশ্নে ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি সরকার গঠন করবে। ১৭ শতাংশের মতে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে। এক শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন এনসিপি সরকার গঠন করবে।

আগামী নির্বাচনে কে জিতবে—এই প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনা দেখেছেন। ১৮ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী জয়ী হবে। এনসিপি জিতবে বলে মনে করেন ১ দশমিক ৭ শতাংশ মানুষ। এক শতাংশের কিছু বেশি উত্তরদাতা জাতীয় পার্টির জয়ের সম্ভাবনার কথা বলেছেন।

গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল—এই প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানান তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ জানান তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। জামায়াতে ইসলামিকে ভোট দিতে চেয়েছিলেন ৫ শতাংশের বেশি উত্তরদাতা।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝