ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় ৪টি আসনে মনোনয়নপত্রের ১৯টি বৈধ্য, বাতিল ১০টি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম
X

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 

শনিবার নির্ধারিত দিনের দুপুরে যাচাই বাছাই শেষে জেলা প্রশাসন ও জেলা রিটানিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার ১৯ জন প্রার্থীর বৈধ এবং ১০ জন প্রার্থীর বাতিল ঘোষণা করেছেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ৬টি রাজনৈতিক দলের ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শনিবার সকালে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার যাচাই বাছাই শেষে ৬ জনের মধ্যে ৫ জনের বৈধ ঘোষণা করেছেন এবং এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। বাতিলকৃত প্রার্থী বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরদার মুজিব, এসএম মুজিবর রহমান নামে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তার সমার্থক হিসেবে ১% ভোটার যাচাই করে সঠিক না পাওয়ায় বাতিল হিসেবে গণ্য করা হয়।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এর মনোনয়নপত্রটি প্রথমে সাময়িক স্থগীত করলেও দুপুরে ত্রুটি সংশোধনের পর তাকে বৈধ ঘোষণা করেন। পাশাপাশি জামায়াতের অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বাংলাদেশ কংগ্রেস এর ইয়ারুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ রেজাউল করিমকে বৈধ ঘোষণা করা হয়।
 
সাতক্ষীরা- ২ (সদর ও দেবহাটা) আসনে ৮টি রাজনৈতিক দলের ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই শেষে সকালে ৭টি বৈধ্য ঘোষণা করেন। বাকি ১টি জাতীয় পার্টির রুহুল আমীন হাওলাদার গ্রুপ এর প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়নকে দেওয়া দলীয় মনোনয়নপত্র সঠিক না হওয়ায় বাতিল ঘোষণা করেছেন।

এছাড়া এই আসনে বিএনপির দলীয় প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু, জামায়াত এর মুহাদ্দিস আব্দুল খালেক, আমার বাংলাদেশ পার্টির জিএম সালাউদ্দিন, বাংলাদেশ জাসদ এর ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুফতি রবিউল ইসলাম ও লেবারেল ডেমোক্রেটিক পার্টির শফিকুল ইসলাম শাহেদকে বৈধ ঘোষণা করেন জেলা রিটানিং কর্মকর্তা।

সাতক্ষীরা ৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এরমধ্যে ৪ জনের বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বাকি ৪জনের বাতিল করেছেন। এখানে বিএনপির বিদ্রোহী হিসাবে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ড. শহিদুল আলমকে ১% ভোটার সঠিক না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়। উল্লেখ্য, দেড় বছর আগে মারা যাওয়া এক নারীকে তার মনোনয়নে সমর্থক হিসাবে স্বাক্ষর দেখানো হয়েছে। একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আসাফুদৌলা খান, আসলাম আল মেহেদীকে বাতিল ঘোষণা করা হয়। এছাড়া হাতপাখার ওয়ায়েজ কুরুনীকে হলফ নামায় স্বাক্ষর না থাকায় বাতিল হিসাবে গণ্য করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসাবে কাজী আলাউদ্দীন, জামায়াতের  হাফেজ মুহাঃ রবিউল বাসার, জাতীয় পার্টির মোঃ আলিফ হোসেন ও বাংলাদেশ মাইনোরিটি (বিএমজেপি)র রুবেল হোসেনকে বৈধ ঘোষণা করেন।

সাতক্ষীরা ৪ (শ্যামনগর) আসনে মোট প্রার্থী ৭ জন, এরমধ্যে ৪ জনকে বাতিল এবং ৩ জনকে বৈধ্য ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ১% ভোটার তথ্য সঠিক নয়, দলীয় মনোনয়ন সঠিক না থাকা এবং ঋণ খেলাপির কারণে বাকি ৪ জনকে বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা হলেন, গণঅধিকার পরিষদ এর এইচ এম গোলাম রেজার বিরুদ্ধে ব্যাংকের ঋণখেলাপির অভিযোগ এবং তার পুত্র হুসাইন মোহাম্মদ মায়াজ জাতীয় পার্টি (রুহল আমিন হাওলাদার গ্রুপ) দলীয় মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে তাদের পিতা পুত্রের প্রার্থিতা বাতিল করা হয়। 

এদিকে মো. আব্দুল ওয়াহেদ (বিএনপি বিদ্রোহী): স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ১% ভোটারের তথ্যে গরমিল থাকা এবং জাতীয় পার্টি জেপি আব্দুর রশীদের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

এই আসনে যাচাই-বাছাই শেষে বর্তমানে তিনজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে বৈধ হিসেবে টিকে আছেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ডা. মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াত ইসলামের জি এম নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এস এম মোস্তফা আল মামুন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে মোট ৩৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল, যার মধ্যে জমা পড়েছিল ২৯টি। পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে ১৯টি মনোনয়নপত্র বৈধ এবং ১০টি বাতিল ঘোষণা করা হয়েছে।

এমজেডআর/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝