ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম
X

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীর ভয়াবহ ভাঙনের কবল থেকে আশরাফপুর, আজমপুর ও ইদনপুর—এই তিনটি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের নদীভাঙনকবলিত আজমপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ তিন গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী, সাংবাদিক এম. এ. করিম লিলু, সিরাজ মহমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দীন, সাংবাদিক সিরাজ মিয়া, মো. তোফাজ্জল হোসেন, শাহিন মিয়া, সাবেক ইউপি সদস্য আজাদ মিয়া, এখামাদুর রহমান রাজু, আব্দুল হান্নান, আমির আলী, সাইদুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, সুরমা নদীর ভাঙনে ইতোমধ্যে আশরাফপুর, আজমপুর ও ইদনপুর গ্রামের হাজার হাজার একর ফসলি জমি এবং শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিদিন ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করছে এবং পুরো এলাকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। নদী আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে—দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আমরা নিঃস্ব হয়ে যাব, এভাবেই হতাশা প্রকাশ করেন ভুক্তভোগীরা।

এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ভাঙন রোধে জিও ব্যাগ ও পাথর ফেলে তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য দ্রুত নদীশাসন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তারা।

এমবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝