Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       

দেশের স্বার্থে সবাই মিলে একসঙ্গে কাজ করতে চান: জামায়াত আমির

প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৪ পিএম   (ভিজিট : ৮৩)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থে সবাই মিলে একসঙ্গে কাজ করতে চান তারা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান জামায়াত আমির।

সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি তারেক রহমান ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জামায়াত আমির সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, উনি (খালেদা জিয়া) জাতির জন্য যে অবদান রেখেছেন তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছেন। তার এই পাওনা দেখে আমরাও অনুপ্রাণিত হই। আমরাও যদি জাতির জন্য সেরকম অবদান রাখতে পারি হয়তো এদেশের মানুষ আমাদেরও এই রকমই বিদায় দেবে। এটা সবার কপালে জোটে না। এই সম্মানটা পাওয়া, মানুষের চোখের পানি দিয়ে বিদায় সংবর্ধনা পাওয়া, এটা বিশাল ব্যাপার।

তিনি বলেন, দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে। সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। ১২ তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক, আমরা এই দোয়া করি। 

‘আজকে এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি। আগামীতেও দেশের স্বার্থে ইনশআল্লাহ আমরা একসঙ্গে কাজ করব।’ 

জামায়াত আমির বলেন, তারেক রহমানসহ বিএনপির নেতারা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে পাঁচটা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলে মিশে ভালো কোনো চিন্তা করতে পারি কি না, সে ব্যাপারে কথা বলেছি। বিএনপি নেতারাও একই কথা বলেছেন।

তিনি বলেন, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে আমরা আবার বসতে চাই। খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করবো, সিদ্ধান্ত নেবো। আপনারা দোআ করবেন। ম্যাডাম (খালেদা জিয়া) ঐক্যের যে পাটাতন তৈরি করে দিয়ে গেছেন সেই জায়গা থেকে আমরা যেন নিজেদের দায়িত্বটা পালন করতে পারি।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close