Sunday | 14 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 14 June 2026 | Epaper

জামায়াতের সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৯ এএম   (ভিজিট : ৩৬১)
নোয়াখালীসুবর্ণচরে জামায়াতের সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সৈকত সরকারি কলেজ মিলনায়তনে সহযোগী সমাবেশের আয়োজন করে ২ নং চরবাটা ইউনিয়ন জামায়াত।

সমাবেশে ইউনিয়ন টিম মেম্বার হাফেজ মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় ও চরবাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নোয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক শেখ সাহাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা জামান উল্যাহ মুকুল, সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারি মাষ্টার আবদুল আউয়াল মঞ্জু, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মাষ্টার আবদুল আজিজ সেলিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মাওলানা ছিফাত উল্যাহ ইউছুপ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শেখ ফরিদ, ৬ নং চরআমানউল্যাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফয়সাল বিন মোস্তফা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোবারক হোছাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মান্নান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২ নং চরবাটা ইউনিয়ন শাখার সভাপতি রাসেল মাহমুদ, ২ নং চরবাটা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা আবদুল মাবুদ বাহার, ইউনিয়ন টিম মেম্বার মাওলানা হুমায়ুন কবির, মাওলানা আহমাদ করিম, ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা দিদারুল আলম, ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাষ্টার আবদুল বাতেন, ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা হোছাইন আহম্মেদসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

-আইইউ/এমএ


সম্পর্কিত   বিষয়:  নোয়াখালী   সুবর্ণচর  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close