Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৪১

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৬ এএম   (ভিজিট : ৩১৯)
গাজাহামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ২৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৮২ জন। খবর বিবিসি।
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধে এ পর্যন্ত ২০ হাজার ৯১৫ ফিলিস্তিনির প্রাণ গেছে। ১১ সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধে নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।  

গত ০৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। হামলায় অন্তত এক হাজার ২০০ জনের প্রাণ গেছে। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েল থেকে হামাস ২৪০ জনকে গাজায় নিয়ে জিম্মি করে, পরে তাদের অধিকাংশকেই মুক্ত করে দেয়।

ইসরায়েল বলেছে, মধ্য গাজায় আসন্ন স্থল অভিযানের খবরের মধ্যে মঙ্গলবার তাদের বাহিনী শতাধিক স্থানে হামলা চালিয়েছে।

বুধবার ভোর রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সীমান্তজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ যুদ্ধকে জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন। 

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হেরজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ আরও অনেক মাস ধরে চলতে থাকবে।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  গাজা   ইসরায়েল   হামাস  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close