Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper

বড়দিনে যিশুর জন্মভূমিতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৭০

প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৮ এএম   (ভিজিট : ৫৪১)
যিশুখ্রিস্টের জন্মভূমিতে খ্রিস্টধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিনেও গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় রোববার ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। খবর বিবিসির।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা বলেছেন, গাজার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

হামাসের এক মুখপাত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ওই অঞ্চলে অসংখ্য পরিবার বাস করতো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন আহত ব্যক্তিকে কাছাকাছি আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে- কিছু শিশুর মুখ রক্তে রঞ্জিত। তাদের শরীরের বিভিন্ন অংশ ব্যাগে স্তূপীকৃত করে নেওয়া হচ্ছে।   

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বিবিসিকে জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  বড়দিন   যিশু   ইসরায়েল   বিমান  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close