ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৩:৫৬ পিএম আপডেট: ২২.০৮.২০২৪ ১১:১০ এএম
দিনাজপুরেফুলবাড়ীতে ঘন ঘন লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত। অভিযোগ, বিক্ষোভ ও প্রতিবাদ জানান উপজেলার খয়েরবাড়ী এলাকাবাসী।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ হয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ফুলবাড়ীস্থ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২  এর কার্যালয়ের সামনে বিক্ষোভ ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম বিপুল কৃষ্ণ মন্ডল বরাবর অভিযোগ করেন। 

অভিযোগকারী খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর বলেন, উপজেলায় খয়েরবাড়ী ইউনিয়নে ইতিপূর্বে যেভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিলো সেভাবেই বিদ্যুৎ সরবরাহ করতে হবে। কাউকে বুকে, কাউকে পিঠে এমন ভাবে বিদ্যুৎ সরবারহ আমরা মেনে নেবনা। আমরা শুনেছি এই পল্লী বিদ্যুৎ অফিস থেকে উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতে ভালো ভাবেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অথচ আমাদের ইউনিয়নকে অবহেলিত করে রেখেছেন জিএম সাহেব। দাবি মানা না হলে আন্দোলনের মাধ্যমে এই জিএমকে এখান থেকে অপসারণ করবো।  
 
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম বিপুল কৃষ্ণ মন্ডল বলেন, বড়পুকরিয়া গ্রিডের একটি ট্রান্সফরমার গত ১৪ অগাস্ট নষ্ট হওয়ায় আমরা বিদ্যুৎ কম পাচ্ছি, তাই লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। আগামী এক মাসের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করছি।

-এইচআর/এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝