ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
ভারতে স্ট্রোকে রাজশাহীর ইউপি মেম্বরের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৯:০৪ পিএম
সরকার পতনের পর ভারতে চলে যান সাইদুল ইসলাম বাদল নামের রাজশাহীর এক ইউপি মেম্বার। সেখানে আত্মগোপনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) দুপুরে স্ট্রোক করে মারা যান তিনি।

পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার পরিবার সূত্রে শুনলাম তিনি ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেছেন।

সাইদুল ইসলাম পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের খবর পাওয়ার পরপরই ভারতের উদ্দেশ্যে রওনা হন সাইদুল ইসলাম। আশ্রয় নেন সীমান্তবর্তী মাঝাড়দিয়াড় চর এলাকায়। পরে চরের সীমানা পার হয়ে কোনো একসময় ভারতে চলে যান। সেখানেই সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

স্থানীয় এক ছাত্রলীগ নেতা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, এই রাজনীতিবীদ ৫ আগস্ট প্রাণ ভয়ে দুপুরের পর বাড়ি ছাড়েন। পরে দুর্বৃত্তরা তার বাড়িতে ভাঙচুর করে। নারী ছাড়া তার পরিবারের অন্য সদস্যরা এখনও পলাতক।  তবে সাইদুল ইসলামের মরদেহ আনার প্রক্রিয়া চলছে।

আরএইচএফ/এসআর
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement