ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
পঞ্চগড়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৩:১৯ পিএম আপডেট: ০৪.০৮.২০২৪ ৫:৪৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে নয় দফা দাবি আদায়ে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের নেতা ফজলে রাব্বির নেতৃত্বে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে শনিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। 

এ সময় মহাসড়কের দু’ধার থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে যোগ দেয়। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানেই সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক বৃষ্টি উপেক্ষা করে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে সমাবেশ শুরু করে। 

বিকেল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশ অবরোধ চলছিল। সেখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন তারা। পুলিশকে দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকে। আমার ভাই মরলো কেন জবাব চাই, এই মুহুর্তে এক দাবি শেখ হাসিনা কবে যাবি, এই মুহুর্তে দরকার সেনাবাহিনীর সরকার, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, ছাত্রলীগের কালো হাত পুড়িয়ে দাওসহ নানান শ্লোগান দিচ্ছে তারা। 

আকস্মিক মহাসড়ক অবরোধে দু’পাশে আটকা পড়েছে অনেক যানবাহন। দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারীরাও। 

সমাবেশে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান সংহতি প্রকাশ করে বলেন, আমরা আন্দোলনের মাঠে আছি। সকল হত্যার বিচার করতে হবে। সরকারের পদত্যাগ করতে হবে। তিনি সকলকে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে নেওয়ার আহ্বান জানান। বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।

সমাবেশে শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল ও রবিউল ইসলামসহ অনেকে বক্তব্য দেন। 

বক্তারা অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন।

-এসআই/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝