মৌলভীবাজারের কুলাউড়ায় ‘বঙ্গবন্ধু টি-২০ প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২২-২৩’এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে কুলাউড়া এনসি স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বিশিষ্ট ফুটবলার মো. আব্দুছ ছালাম ও কাবুল পাল, লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলার সাইফুর রশীদ সুমন প্রমুখ।
উদ্বোধনী খেলায় লায়ন্স অব জয়পাশা বনাম রেলওয়ে ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে।
‘টি-২০ ক্রিকেট লীগের টুর্নামেন্টে’ মোট ৪০টি দল অংশগ্রহণ করছে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।
-এসআর/এমএ