ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ফেনীতে শেখ কামাল জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৩:১৪ পিএম
ফেনীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব ১৪ ও অনুর্ধ্ব ১৮) ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ- ২০২২ শুরু হয়েছে। 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড. আবদুল মালেক।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে এই চ্যাম্পিয়নশিপ ব্যবস্থাপনা করছে ফেনী জেলা ক্রীড়া সংস্থা। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুগ্ম সচিব শাহ আলম সরদার, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মো. আলমগীর।

স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার প্রমুখ। 

জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, ৪২ জেলা, ৫ বিভাগসহ মোট ৫১টি দলের ২৬৭ খেলোয়াড়  প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। এদের মধ্যে ২০৭ জন বালক এবং ৬০ জন বালিকা।

এটি/এনএন


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝