ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৭ মে, ২০২২, ১১:৪৮ এএম আপডেট: ০৮.০৫.২০২২ ১২:৫৩ পিএম

নাটোরেবড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের সদর উপজেলার পাইকের দোল গ্রামের শাহজাহান আলীর মেয়ে সাদিয়া খাতুন (১২) ও ছেলে কাওসার আহমেদ (১৮), লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মোহনা আক্তার মিলি (২৫) ও চাঁপাইনবাগঞ্জ জেলার বাসিন্দা মশিউর রহমান (৪৫)। বাকিদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, বেলা সোয়া ১১টার দিকে বনপাড়া এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীতগামী সিয়াম পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুটি বাসের অন্তত ছয় জন নিহত হয়। এ দুর্ঘটনার পর পর ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত নয় জনকে স্থানীয় ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে বনপাড়ার একটি ক্লিনিকে মারা যান আরও এক নারী।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, হতাহতদের পরিচয় শনাক্তসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ন্যাশনাল ট্রাভেলসের চালকের অতি আত্মবিশ্বাসের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সোজা সড়কে এমন দুর্ঘটনা ঘটার কথা নয়।

বেঁচে যাওয়া যাত্রী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ন্যাশনাল ট্রাভেলসের অতিরিক্ত গতি ও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় বাসের বাঁ পাশের যাত্রীরা হতাহত হলেও অক্ষত ও সামান্য আহত হয়েছেন ডান পাশের যাত্রীরা।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝