ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
রিজভীকে উন্নত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি বিএনপির
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৫:১৭ পিএম আপডেট: ০১.০১.২০২৩ ১১:৪০ এএম


কারাবন্দি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বর্তমানে গুরুতর অসুস্থ বলে দাবি করেছে বিএনপি। তাকে কারাগারের বাইরে অন্য কোনো উন্নত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রয়োজনে চিকিৎসা খরচ পরিবার বহন করবে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

প্রিন্স বলেন, ‘চলমান আন্দোলনকে দমন করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, গাজীপুর জেলার সভাপতি ফজলুল হক মিলনসহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ফ্যাসিস্ট সরকার। তাদের মধ্যে অনেকেই অসুস্থ। কারাগারে তারা সুচিকিৎসা পাচ্ছেন না।'

তিনি বলেন, ‘শুক্রবার নয়াপল্টনের গণমিছিলে আসার পথে এবং মিছিল থেকে ফেরার পথে ঢাকা মহানগর উত্তর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। গণমিছিলকে কেন্দ্র করে গত এক সপ্তাহে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এমনকি চকবাজার থানাধীন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মেজবাহ উদ্দিন হীরাকে না পেয়ে তার ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিফাতকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।

এসআর

আরও সংবাদ   বিষয়:  রিজভী  
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝