ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
৩০ ডিসেম্বর ফেনীতে শুরু হচ্ছে শেখ কামাল জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৩:২৪ পিএম
আগামী ৩০ ডিসেম্বর ফেনীতে শুরু হচ্ছে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় জুনিয়র অনূর্ধ্ব ১৪ ও ১৮ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২।

খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বুধবার (২৮ ডিসেম্বর)  দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ও ফেনী জেলা ক্রীড়া সংস্থা। 

মতবিনিময় সভায় ফেনী জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শুসেন চন্দ্র শীল।

টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক শুসেন চন্দ্র শীল বলেন, জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টকে বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আমির হোসেন বাহার জানান, এ খেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় পর্যায়ের এই খেলায় ৬৪টি জেলা দল, ৮টি বিভাগীয় দল, সার্ভিসেস দল, ইউনিভার্সিটির দলসহ প্রায় তিনশোর মতো খেলোয়াড় ও কর্মকর্তা এখানে আসবেন। ৫ দিনব্যাপী টুর্নামেন্ট ৪ জানুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।

এটি/এনএন


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝