ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:৫৪ পিএম
ভারতের জম্মু-কাশ্মীরে পৃথক গোলাগুলিতে দুই পাকিস্তানিসহ ৬ ‘জঙ্গি’ নিহত হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কাশ্মীরের কুলগ্রাম ও অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নিহতদের মধ্যে দুই পাকিস্তানি নাগরিক রয়েছে এবং তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জইশ-ই-মোহাম্মদের (জেইএম) সদস্য।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বিজয় কুমার বলেন, নিহত ব্যক্তিরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মুহাম্মদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

গতকাল বুধবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী পৃথক অভিযান দুটি শুরু করা হয় বলে জানান কর্মকর্তারা। এই নিরাপত্তা অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেন কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক।

পুলিশ জানায়, অনন্তনাগের নওগাম এলাকায় অভিযানকালে তাদের এক সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কাশ্মীর পুলিশ প্রাথমিকভাবে টুইট করে একজন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার কথা জানায়। পরে তারা এই অভিযানে আরও দুজন নিহত হওয়ার তথ্য দেয়। তবে আজ সকালে কাশ্মীর পুলিশ টুইট করে জানায়, পৃথক দুটি ঘটনায় ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে।

-এনএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement