ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
সোনার খনি ধসে সুদানে নিহত ৩৮
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১১:০৪ এএম আপডেট: ২৯.১২.২০২১ ১০:৪১ পিএম
উত্তর আফ্রিকার দেশ সুদানে সোনার খনি ধসে ৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার দেশটির পশ্চিম খোরদোফান প্রদেশের ফুজা গ্রামে একটি পরিত্যক্ত সোনার খনিতে এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার সুদানের রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণের ওই গ্রামটিতে পরিত্যক্ত খনি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। খনিটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। খনিটির পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী ওই এলাকা ছেড়ে যাওয়ার পর স্থানীয় খনি শ্রমিকরা খনিটিতে যায়।

খনি কোম্পানিটি ফেসবুকে দুর্ঘটনার ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, অন্তত দুটি ড্রেজার সম্ভাব্য জীবিত ও মৃতদেহ খুঁজে বের করতে কাজ করছে এবং এই দৃশ্য দেখতে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়েছে। অন্যান্য ছবিতে দেখা গেছে, মানুষ মৃতদের দাফন করার জন্য নিয়ম মতো কবর প্রস্তুত করছে।

-এনএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement