ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:৫৫ পিএম আপডেট: ২৯.১২.২০২১ ৬:০৫ পিএম
করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রনে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

তবে দেশটিতে করোনার সংক্রমণ বাড়লেও হাসপাতালে ভর্তির হার কম বলে জানিয়েছে তারা।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন অতিসংক্রামক ধরণ। দেশটির সীমান্ত ঢিলেঢালা করার পর এবং কোয়ারেন্টাইন ব্যবস্থা তুলে নেওয়ার পর এখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে জানা গেছে, ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৮০। তিনি সিডনি হাসপাতালে মারা গেছেন।

মহামারি বিশেষজ্ঞ ক্রিস্টিন সেলভি বলেছেন, নিউ সাউথ ওয়েলসে ওমিক্রনে এটি প্রথম মৃত্যুর ঘটনা। যেটি উদ্বেগের কারণ এবং সতর্ক হওয়া জরুরি।

-এমএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement