ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
মালয়েশিয়ায় বৈধকরণ শেষ ৩১ ডিসেম্বর, বাড়ানোর অনুরোধ রাষ্ট্রদূতের
✎ মালয়েশিয়া প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ২:২৪ পিএম
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। আর মাত্র দুইদিন সময় হাতে রয়েছে। এর মধ্যেই বৈধতার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশটির সংশ্লিষ্ট দফতর থেকে নোটিশ দেয়া হয়েছে। এ ছাড়া নথিভুক্ত নয় এমন অভিবাসীদের ধরতে ১ জানুয়ারি থেকে একটি বড় আকারের অভিযান শুরু করবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ দিকে বৈধতার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য কূটনৈতিকপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে অফিসিয়াল অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

গত ২৭ অক্টোবর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরী হামজাহ জায়নুদিন এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বলেছেন, রিক্যালিব্রেশন কর্মসূচির নিয়োগকর্তাদের জন্য একটি সুযোগ, যারা অবৈধ বিদেশি কর্মীদের নিয়োগ দিচ্ছেন এবং নথিভুক্ত নিশ্চিত করতে প্রোগ্রামের সঙ্গে নিবন্ধন করার জন্য এগিয়ে আসবেন। সরকারও চায় নিয়োগকর্তারা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখুক। কারণ অবৈধ শ্রমিক থাকলে সমস্যা তৈরি হবে।

বৈধতার মেয়াদ বাড়ানো হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার ২৯ ডিসেম্বর বুধবার এ প্রতিবেদককে বলেন, বৈধতার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য হাইকমিশনের কূটনৈতিকপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে অফিসিয়াল অনুরোধ পাঠানো হয়েছে। এখনও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গত ২০ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরী হামজাহ জায়নুদিনের সাথে সাক্ষাৎকালেও বৈধতার মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছেন। সে সময় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একজন বিদেশি কর্মীকেও যেন অনিয়মিতভাবে মালয়েশিয়ায় অবস্থান করতে না হয়, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার এবং  মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণ এবং তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতু সেরি হামজাহ জায়নুদিন।

এ পর্যন্ত প্রায় এক লক্ষ বা তার কাছাকাছি বাংলাদেশি বৈধতার আবেদন করেছেন বলে জানিয়েছেন হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

-এএম/এনএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement