Friday | 12 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 12 June 2026 | Epaper

ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেলো অ্যানালাইজেন

প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০১৯, ২:২৩ পিএম   (ভিজিট : ৩৭৮)
ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-এ তিনটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড। শনিবার বিকেলে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সৌজন্যে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৩৫টি ক্যাটাগরিতে ৬৯টি পুরস্কার প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ফিনটেক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মাইক্রোজেন, যা একটি নেক্সট জেনারেশন মাইক্রোক্রেডিট ম্যানেজমেন্ট এবং ডিসিশন সাপোর্ট সিস্টেম সফটওয়্যার।

মার্কেটিং সলিউশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে লিসেনাইজেন, এটি একটি এআই ভিত্তিক মাল্টিপ্ল্যাটফর্ম সোশ্যাল লিসেনিং এবং কমিউনিটি ম্যানেজমেন্ট সলিউশন যা ভোক্তাদের আচরণ ম্যাপিং করতে সক্ষম। 

ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে কমজেন, এটি কথোপকথনে সক্ষম কমার্স বট যা ইমেজ শনাক্তকরণের মাধ্যমে বিক্রয় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন, চেয়ারম্যান ও দ্য ম্যান অফ স্টিল রিসালাত সিদ্দীক, কো-ফাউন্ডার ও দ্য রেইনমেকার সুমিত সাহা, কো-ফাউন্ডার ও দ্য পিপল'স চ্যাম্প রিদওয়ান হাফিজসহ অন্যরা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এ অনুষ্ঠানে তিনটি প্রজেক্ট জমা দিয়েছিলো অ্যানালাইজেন। তিনটিতেই চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছে কোম্পানিটি।

বাংলাদেশে এই প্রথম জাতীয় পর্যায়ে একটি প্রতিষ্ঠান তিনটি ক্যাটাগরিতে মনোনীত হয়ে তিনটিতেই চ্যাম্পিয়নশীপ পুরস্কার অর্জন করেছে। তারা ভিয়েতনামে অনুষ্ঠিতব্য আইসিটির অস্কারখ্যাত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নিতে চলেছে।

-এইচএস/এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close