Friday | 12 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 12 June 2026 | Epaper

ফেসবুকে থাকছে না লাইক

প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪০ পিএম   (ভিজিট : ১১৬৩)
লাইক অপশন তুলে নিচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 

সফটওয়্যার ইঞ্জিনিয়ার জেন ওয়ানচুন মেং-এর বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে লাইক অপশন তুলে নেওয়া হবে।

এমনকি ফেসবুকও নাকি এ বিষয়টি নিশ্চিত করেছে। তবে আপাতত পরীক্ষামূলকভাবে লাইক অপশন তুলে নেওয়া হচ্ছে। এতে যথাযথ সাড়া পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে এই অপশন বন্ধ করে দেওয়া হবে।

পরীক্ষামূলকভাবে লাইক তুলে দেওয়ার সময় গ্রাহকদের পোস্টে অল্প কয়েকজনের লাইক দেখানো হবে। এছাড়া আর কিছুই দেখা যাবে না ওই পোস্টে। এমনকি সংশ্লিষ্ট পোস্টে সবমিলিয়ে কতজন লাইক দিয়েছেন সেটাও দেখতে পারবেন না গ্রাহকরা।

একজন গ্রাহক তার পোস্টের সঙ্গে অন্য কোনও গ্রাহকের পোস্টের যেন কোনও তুলনা করতে না পারেন, সে জন্য ফেসবুক থেকে লাইক তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে গ্রাহকদের নিজেকে ‘ক্ষমতাবান’ ভাবার বিষয়টিও কমে আসবে।

অনেক ফেসবুক ব্যবহারকারী আছেন যারা তাদের কোনও পোস্টে লাইক কম এলে সেই পোস্ট ডিলিট করে দেন। এক্ষেত্রে লাইক অপশন তুলে দেওয়া হলে এ ধরনের কোনও ঘটনা ঘটবে না।

ফেসবুক জানিয়েছে, পরীক্ষামূলকভাবে লাইক তুলে দেওয়া নিয়ে কাজ করবে ফেসবুক কর্তৃপক্ষ। তবে ঠিক কবে এটি শুরু হবে, সে বিষয়ে কিছু জানায়নি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যমটি।

-এমএ


সম্পর্কিত   বিষয়:  ফেসবুক  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close