Friday | 12 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 12 June 2026 | Epaper

ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে আসিকুডা সফটওয়্যার

প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯, ৫:২৯ পিএম   (ভিজিট : ৫১২)
ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে অটোমেটেড কাস্টম ডাটা  সিস্টেম- আসিকুডা সফটওয়্যার। এর ফলে ডিজিটাল কমার্সের ক্ষেত্রে সুবিধাজনক জায়গায়  পৌঁছার চমৎকার সুযোগ সৃষ্টি হবে। ডাক অধিদপ্তরের চলমান ডিজিটাল কমার্স কার্যক্রম নতুন মাত্রায় উন্নীত হবে। 

বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড আসিকুডা সফটওয়্যার ব্যবহার করছে। ডাক বিভাগ আসিকুডায় যুক্ত হবার ফলে আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যে শুল্ক কর মূল্যায়নে তাৎক্ষণিক ব্যবস্থা কার্যকর করা যাবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে আজ বুধবার তাঁর দপ্তরে এশিয়া আসিকুডা প্রোগ্রামের রিজিওন্যাল কো-অর্ডিনেটর মারিয়ানি ডুমন্টের নেতৃত্বে তিন সদস্যেও একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে ডাক বিভাগের এসিকুডার সাথে সংযুক্ত হওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মারিয়ান্ট ডুমন্ট ডাক বিভাগের সাথে আসিকুডার সংযুক্ত হবার বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন ইউনাইটেড ন্যাশন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্টের টেকনোলজি ও লজিস্টিকস বিভাগের পরিচালক শামিকা এন. সিরিমানে এবং বেসিস এর সাবেক পরিচালক  মোস্তাফিজুর রহমান  সোহেল।

সাক্ষাৎকালে ডিজিটাল কমার্সের ওপর করণীয় সম্পর্কিত বাংলাদেশ বিষয়ক একটি প্রতিবেদন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়। 

এইচএস



সম্পর্কিত   বিষয়:  ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে আসিকুডা সফটওয়্যার  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close