Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper

অবশেষে বসলো পদ্মা সেতুর ১৩তম স্প্যান

প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০১৯, ১০:৫১ এএম   (ভিজিট : ৩২২)
প্রতিকূলতা কাটিয়ে পদ্মা সেতুর ১৩তম স্প্যান ‘৩বি’ বসানো হয়েছে। এতে দৃশ্যমান হলো সেতুর ১৯৫০ মিটার।

শনিবার (২৫ মে) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে বসানো হয়। তৃতীয় মডিউলের দুই নম্বর স্প্যান এটি।

সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ আর পদ্মা উত্তাল রয়েছে। এর মধ্যেই শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম। দু’দিনের চেষ্টায় স্প্যানটি বসানো হয়েছে। এরজন্য নির্ধারিত তারিখ পরিবর্তন করতে হয়েছে কয়েকবার। তবে এভাবে একের পর এক স্প্যান বসিয়ে দৈর্ঘ্য বেড়ে চলছে সেতুর। দ্বাদশ স্প্যান (অস্থায়ী) বসানোর ১৯ দিনের মাথায় স্থায়ীভাবে বসলো এই স্প্যানটি।

এর আগে শুক্রবার (২৪ মে) বেলা ১১টা ১০ মিনিটে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের আর ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে নিয়ে আসে তিন হাজার ৬শ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন। তবে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে এই দিন স্প্যানটি বসানো যায়নি।

এসআর

সম্পর্কিত   বিষয়:  পদ্মা সেতু   ১৩তম   স্প্যান  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close