Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper

পদ্মা সেতুতে বসলো রেলওয়ের গার্ডার

প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯, ৯:৫৪ পিএম   (ভিজিট : ৪০৬)
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ভায়াডাক্টে রেলওয়ের গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার দুপুরে এ কাজ শুরু করা হয়। পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

হুমায়ূন কবির জানান, শুক্রবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জে-২ ও জে-৩ পিলারে একটি গার্ডার সফলভাবে স্থাপন করেছে দেশি-বিদেশি প্রকৌশলীরা। এ দুই পিলারের মাঝে বসবে আরো ৫টি আই (শুধু রেলের জন্য) গার্ডার।

জাজিরা প্রান্তে ভায়াডাক্টে ৭টি পিলারে বসানো হবে ৩৮ মিটার দৈর্ঘ্য এবং ২ দশমিক ২০ মিটারের আই গার্ডার। এর ওপরের অংশের প্রস্থ ০ দশমিক ৬০ মিটার এবং পাদদেশ এর প্রস্থ ০ দশমিক ৮০ মিটার।

একটি পিলার থেকে আরেকটি পিলার পর্যন্ত ৬টি গার্ডার বসানো হবে। এই গার্ডারের ওপর পাটাতন বসিয়ে রেললাইন বসানো হবে। জাজিরা প্রান্তে প্রায় ২৬৬ মিটার রেলওয়ে গার্ডার বসানো হবে। জাজিরা প্রান্তে গার্ডার বসানো হবে ৪২টি। গার্ডার বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে সব পিলার।

তিনি আরো জানান, পদ্মা সেতুতে আগামী ২৩ এপ্রিল বসতে যাচ্ছে আরো একটি স্প্যান। সেতুর জাজিরা প্রান্তের ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর বসানো হবে ১৫০ মিটারের ওই স্প্যানটি।

এইচএস


সম্পর্কিত   বিষয়:  পদ্মা   রেলওয়ে   গার্ডা  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close