পদ্মা সেতুতে যুক্ত হচ্ছে আরো একটি স্প্যান। সেতুর নবম স্প্যানটি বসছে আজ। বৃহস্পতিবার সকাল ১১টায় বসানো হবে সেতুর নবম স্প্যান ও জাজিরা প্রান্তের ৮ম স্প্যান। এর মধ্য দিয়ে সেতুর জাজিরা অংশে দৃশ্যমান হবে বারোশ মিটার আর মাওয়া প্রান্তে দৃশ্যমান রয়েছে আরো ১৫০ মিটার। বাসস।