ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
গ্রেফতারকৃত সবাই শিবিরের সদস্য : মাহমুদ খান
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮, ৩:০৪ পিএম আপডেট: ২৯.১২.২০১৮ ১১:০১ পিএম
একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে ঘিরে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকা থেকে ৮জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা সকলেই শিবিরের সদস্য বলে জানান কমান্ডার মুফতি মাহমুদ খান।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাহমুদুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল কাদের, মোরশেদুল ইসলাম, সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম, আরিফুল রহমান ও মোতাহের হোসেন। এসময় তাদের কাছ থেকে ভিডিও তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শনিবার সকালে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, নিবার্চনকে প্রশ্নবিদ্ধ করতে গ্রেফতারকৃতরা নানা রকম উস্কানিমূলক ভিডিও তেরি করতো। এ প্রচারনায় তাদের বাজেট ছিলো প্রায় ৪৭ লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা সবাই শিবিরের সাথে সম্পর্কিত সাইমুম শিল্পী গোষ্ঠির সদস্য।

এমআরআর/এসআর


Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝