ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মহাসড়কে গ্যাসপাইপ লাইন লিকেজ, জনদুর্ভোগ চরমে
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮, ১০:৩০ পিএম আপডেট: ২৫.১২.২০১৮ ১০:৪১ এএম
রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় ৩য় বারের মত গ্যাসলাইন লিকেজ (ছিদ্র) হয়ে প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে।  এতে ঢাকা ময়মনসিংহের মহাসড়কের উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

সোমবার রাত পৌনে ৮টার বাস রেপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের পাইলিং করতে গিয়ে গ্যাসের বিতরণ পাইপ লাইন কেটে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটে।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী জানান, গাড়ির চাপ বাড়তে থাকলে ডাইভারশন করে কিছু গাড়ি বিকল্প সড়ক দিয়ে পাঠান।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং ঢাকা ময়মনসিংহ রোডে বাস রেপিড় ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের পাইলিং করতে গিয়ে গ্যাসের বিতরণ পাইপ লাইন কেটে গ্যাস নির্গত হওয়ার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বিকট শব্দে গ্যাস নির্গত হচ্ছে।

তিনি জানান, উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আশেপাশে লোকজনদের নিরাপদে সরিয়ে দেয় যাতে করে আগুন লাগলে তাৎক্ষণিক মোকাবেলা করা যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম আরো জানান, একই স্থানে গত ৬ অক্টোবর ও ১৫ ডিসেম্বর পাইলিং করতে গ্যাসের বিতরণ পাইপ লাইন কেটে বিকট শব্দে গ্যাস নির্গত হয়েছিল।  এ ধরনের কাজে সংশ্লিষ্ট গ্যাস অফিসের সঙ্গে সমন্বয় করে কাজ করলে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব।  পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাসের টিম এবং স্থানীয় প্রশাসনের একাধিক টিম গ্যাস বন্ধে কাজ করে।

এ ঘটনায় আজমপুর থেকে মহাখালী এবং হাউজ বিল্ডিং থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 এমআরআর/এইচএস


Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝